চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

এলডিপির মনোনয়নপত্র বিতরণ ও জমা মঙ্গল-বুধবার

প্রকাশ: ২০১৮-১১-১২ ১৯:০৮:৫০ || আপডেট: ২০১৮-১১-১২ ১৯:০৮:৫০

বীর কন্ঠ ডেস্ক :.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মনোনয়নপত্র বিতরণ করা হবে মঙ্গল ও বুধবার। বুধবারের মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে হবে।

পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। বুধবার সন্ধ্যার মধ্যে তা জমা দিতে হবে।  বৃহস্পতিবার পার্টির পার্লামেন্টারিয়ান বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে দলের পক্ষ থেকে কাদের মনোনয়ন দেওয়া হবে।

সোমবার এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এলডিপির মনোনয়ন ফরমের মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *