আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-১২ ১৬:০২:৪৫ || আপডেট: ২০১৮-১১-১২ ১৬:০২:৪৫
চট্টগ্রামে সিটি করপোরেশনের একটি গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রোববার গভীর রাতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা বালুরমাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত নুরুল কবীর (৫৫) পটিয়া উপজেলার কৈয়গ্রামের ভেল্লাপাড়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সিটি করপোরেশনের একটি গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী কবীর। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।