চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়ায় জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষাবোর্ডের প্রতিনিধি দল

প্রকাশ: ২০১৮-১১-১২ ২১:১৬:২৩ || আপডেট: ২০১৮-১১-১২ ২১:১৬:২৩

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়িঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের রামুর গর্জনিয়ায় জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবুল কাশেম মোঃ ফজলুল হক। এ সময় সাথে ছিলেন ফটিকছড়ি ইছাপুর বি এম কলেজের সহকারী অধ্যাপক হোসেন শহিদ অহিদুল আলম, আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজের প্রভাষক নির্মল পাল সহ একটি প্রতিনিধি দল।

সোমবার (১২) নভেম্বর সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে অবস্থিত ছালেহ আহাম্মদ সরকারী উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২ টায় রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা  কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবুল কাশেম কেন্দ্র সচিব ও সুপারদের প্রশংসা করে এ প্রতিবেদককে বলেন, গ্রাম আঞ্চল নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়ায় জেএসসি পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ছাড়া সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা চলায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি কেন্দ্র নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

 

গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (ওসি তদন্ত) আলমগীর জানান, শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে পালন করে যাচ্ছেন পুলিশ। কোন ধরনের বিশৃঙ্খলা হলে সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান সাংবাদিকদের।

 

রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসারের প্রতিনিধি গর্জনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রামু সমবায় কর্মকর্তা মোঃ সেলিম উল্লাহ ও নাইক্ষ্যংছড়ি ছালেহ আহম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিসংখ্যান অফিসার রিমন রুদ্র, বলেন, সুন্দর পরিবেশে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। কোন রকম বিশৃংখলা ও অনিয়ম হলে সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ দুই কর্মকর্তা।

নাইক্ষ্যংছড়ি উপজেলাহ নির্বাহী কর্মকর্তা সা‌দিয়া আফরিন ক‌চি। তি‌নি বলেন, নাইক্ষ্যংছড়িতে অত্যন্ত সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গুলো অতিবাহিত হয়েছে। এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার এবং পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *