আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১২ ০১:৫২:২৪ || আপডেট: ২০১৮-১১-১২ ০১:৫২:২৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
আমির ভান্ডার শরীফে খ্তমে সালাওয়াতে রাসুল (দ:) মাহ্ফিলের ২য় দিবসে সমাপনী বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব শাহ্সূফী সৈয়দ ফখরুদ্দিন শাহ্ (ম.জি.আ.)’র বড় সাহেবজাদা, কেন্দ্রীয় আঞ্জুমানের সম্মানিত চেয়ারম্যান শাহ্জাদা সৈয়দ মুশকিল কোশা আমিরী।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, খ্তমে সালাওয়াতে রসুল (দ:) তরিকায়ে আমির ভান্ডারীর জন্য একটি অন্যতম নিদর্শন অত্র মাহ্ফিলে বেশী বেশী দরুদ শরীফের ফজিলতের মাধ্যমে সামাজিক অবক্ষয়, বিশ্ব মানবতার কল্যান, ইহকালীন ও পরকালীন মুক্তি পাওয়া যায়। যা ধারাবাহিক ভাবে আমির ভান্ডার শরীফে হয়ে আসছে। তরিকায়ে আমির ভান্ডারী খেদমতের জন্য আলহাজ্ব শাহ্সূফী ডা: খায়রুল বশর শাহ্ আমিরী ৪১ বছর পূর্বে পটিয়া আমিরুল আউলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন অনেক শ্রম দিয়ে। আমির ভান্ডার শরীফের আদর্শবাহী সংগঠন আমির ভান্ডার সংসদের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহসূফী সৈয়দ মামুনুর রশিদ শাহ্ আমিরী আহলে বাইতের স্মরণে দশ দিন ব্যাপী শাহ্দাতে কারবালা মাহফিল প্রতিষ্ঠিত করেন। আলহাজ্ব শাহসূফী সৈয়দ ফরিদুল আবছার শাহ্ আমিরী খ্তমে সালাওয়াতে রাসূল মাহ্ফিল প্রতিষ্ঠা করেন যা অতীব সুন্দর মহিমান্বিত একটি মাহ্ফিল, তেমনি ভাবে আমির ভান্ডার শরীফে আগত ভক্ত জাকেরীনদের পথ নির্দেশনার জন্য আ’লা হযরত হাছনাত বা-জান কেবলার নির্দেশ ক্রমে আলহাজ্ব শাহসূফী সৈয়দ ফখরুদ্দিন শাহ্ আল্ আমিরী পটিয়া থানার মোড়ে ১৯৮২ইং সনে একটি তোরন নির্মান করেন। প্রত্যেক আওলাদে আমির ভান্ডারী এক এক জন এক একটি বিষয় সম্পাদন করে বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে তরিকায়ে আমির ভান্ডারীর সৌন্দর্য বৃদ্ধি করেন বিশ্ব ব্যাপী এই তরিকা প্রচার প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পরিশেষে তিনি বিশ্ব জাতির শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন।