আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১২ ০১:৪৩:১৬ || আপডেট: ২০১৮-১১-১২ ০১:৪৩:১৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের গোবিন্দারখীল মল্ল বাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে আবদুল মাবুদ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছে।
জানা যায়, রবিবার দুপুরে গোসল করার সময় আবদুল মাবুদ তার নাতির জুতা পুকুরের মধ্য থেকে সাঁতার কেটে আনতে গেলে সে পানিতে ডুবে মারা যায়। পরে ফায়াস সার্ভিসের একটি দল সহ অনেক লোকের খুঁজাখুজিতে তার খোঁজ না মেলায় পরে বড় মাছ ধরার জাল দিলে মৃত অবস্থায় তার লাশ পাওয়া যায়। সে ঐ এলাকার মৃত আবদুল আলীমের পুত্র। তার স্ত্রী ও ১ কন্যা এবং ২ পুত্র রয়েছে বলে জানা গেছে।