চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় যুবলীগের ৪৬তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ: ২০১৮-১১-১২ ০১:৪৮:৪২ || আপডেট: ২০১৮-১১-১২ ০১:৪৮:৪২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার পটিয়া পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যোগে পটিয়াস্থ আওয়ামী সুপার মাকের্ট দলীয় কার্যলয়ে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

পরে এক আনন্দ র‌্যালি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে পৌরসভা যুবলীগের সহ-সভাপতি নোমান টিপুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন রানার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা যুবলীগ সহ-সভাপতি মফিজ উদ্দিন, মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনসুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম কাদের, দপ্তর সম্পাদক সোহেল খান, তথ্য ও গবেষণা সম্পাদক হারুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক সুজয় দে, ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন মুন্না, সহ-সম্পাদক মোজাম্মেল হক মিঠু, যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান, নাসির উদ্দিন, মোজাম্মেল হক সোহেল, সাইফুদ্দিন বিপু, ইমরান, মো: মোবিন, মহিলা নেত্রী ফারহানা ইয়াছমিন, পারভিন আক্তার, আমেনা বেগম। আরো উপস্থিত ছিলেন আবদুল আউয়াল, গিয়াস উদ্দিন, পরাগ চৌধুরী, তানভীর আলম দিপ্ত, মোস্তাফিজুল রহমান, সামশুল ইসলাম, নাজিম উদ্দিন নাজু, কামাল উদ্দিন, শফিউল আলম মনি, নুর হোসেন, আলী আকবর, অজয় শীল, মো. সোহেল, পারভেজ, মফিজ, নুর মোহাম্মদ, ছাত্রলীগ নেতা মীর সাদ্দাম হোসেন, মিজানুর রহমান, মো. হাসান, শিহাব, মহিউদ্দিন চিশতি রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৪৬ বছর থেকে যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে যুবলীগকে নৌকার বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *