চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ২০১৮-১১-১২ ১৬:১৭:৫২ || আপডেট: ২০১৮-১১-১২ ১৬:১৭:৫২

শফিউল আলম.ফটিকছড়ি :

ফটিকছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফটিকছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ। আহ ১২ নভেম্বর ( সোমবার) সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা ফটিকছড়িতে বাল্য বিয়ে প্রতিরোধ, আসন্ন একাদশ সংসদ নির্বাচন অবাধ,নিরপেক্ষ শান্তিপূর্ণ অনুষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়া শিশুদের হার কমানো সহ উক্ত তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দেয়ার ঘোষনা দেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, সাধারন সম্পাদক রফিকুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইউনুস মিয়া, ফখরুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ আবু এখলাছ ঝিনুক, স্থায়ী সদস্য কামাল উদ্দীন চৌধুরী, মুহাম্মদ দৌলত শওকত, সৈয়দ মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ কামাল উদ্দীন, মুহাম্মদ নাছির উদ্দীন, সজল চক্রবর্তী, অস্থায়ী সদস্য মোহাম্মদ শফিউল আলম,এমরান ফরহাদ, কামাল উদ্দীন চৌধুরী, মুহাম্মদ জুনায়েদ, সহযোগী সদস্য আনোয়ার হোসেন ফরিদ, আহমেদ এরশাদ খোকনসহ সহ উপজেলায় কর্মরত দৈনিক, মাসিক ও সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধিগণ। উপজেলা কর্মকর্তা মুশফিকুর রহমান আধুনিক, শৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *