চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন এমরান চৌধুরী

প্রকাশ: ২০১৮-১১-১২ ২১:১৯:৪৮ || আপডেট: ২০১৮-১১-১২ ২১:১৯:৪৮

মিরসরাই প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে চট্টগ্রাম-০১ মিরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ড. মাইনুল এমরান  চৌধুরী। আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।  এসময় মিরসরাই বিএনপি, কৃষক দল, যুব দল , ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. মাইনুল এমরান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্রগ্রাম বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক  হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *