চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

শান্তিচুক্তি বাস্তবায়ন হলেও পার্বত্য অঞ্চলে বন্ধ হয়নি অস্ত্রবাজি, চাঁদাবাজি: কাপ্তাইয়ে মফিজ

প্রকাশ: ২০১৮-১১-১২ ০১:২৪:২৭ || আপডেট: ২০১৮-১১-১২ ০১:২৪:২৭

নূর হোসেন মামুন, কাপ্তাই:

রাঙামাটি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক বলেছেন, শান্তিচুক্তির পর অামরা মনে করেছিলাম রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই তিন পার্বত্য জেলায় শান্তির সু-বাতাস বইবে। কিন্তু অামরা পরবর্তীতে কি দেখেছি? চাঁদাবাজি বন্ধ হয়নি, অস্ত্রবাজি বন্ধ হয়নি, নিরিহ বাঙালী, নন-বাঙালীর উপর এখন পর্যন্ত অত্যাচার অব্যাহত রয়েছে।

কাপ্তাই উপজেলা চত্তরে অাজ রবিবার সকালে যুবলীগের বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অারও বলেন, সারা দেশের ন্যায় তিন পার্বত্য অঞ্চলেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে বাংলাদেশ অাওয়ামীলীগ তথা নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়া অামাদের কাছে অার বিকল্প কোন রাস্তা নাই।

যুব সমাবেশে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. নাছির উদ্দিন। যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীর সঞ্চালনায় যুব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মং মারমা। উদ্বোধকের বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মো. কাজল, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন প্রমূখ। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. নূর উদ্দিন সূমন, কৃষকলীগের সভাপতি মো. শামসুদ্দিন সহ অারও অনেকে।

এদিকে, যুব সমাবেশে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *