আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-১৩ ২১:১৬:৫০ || আপডেট: ২০১৮-১১-১৩ ২১:১৬:৫০
জোট রাজনীতির কারনে চট্টগ্রাম-১৫ আসনে বারবার ২০-দলীয় জোটের সমর্থন পেয়েছে শরিক দল জামায়াতের প্রার্থী। কিন্তু এবার পরিবর্তন চান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরিবর্তন প্রত্যাশী মানুষের আগ্রহকে সম্মান জানিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন। তার দৃঢ বিশ্বাস দলীয় মনোনয়ন পেলে আসনটি পুনরুদ্ধার করতে পারবেন তিনি।
জামায়াতের শক্ত ঘাঁটিখ্যাত এ আসনে মনোনয়ন কিনে আলোচনায় এসেছেন বিএনপির এ প্রার্থী। মনোনয়ন কেনার পর প্রতিক্রিয়া জানিয়ে নাজমুল বলেন, সাতকানিয়া-লোহাগড়া মূলত বিএনপির আসন। অতীতে দুবার এ আসনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। বিএনপি এ আসনে সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী। আশা করি, বিগত ১০ বছরে যে ত্যাগ-তিতিক্ষা করেছি, দল সেটার মূল্যায়ন করবে। মনোনয়ন দিলে জয় শতভাগ নিশ্চিত।- সূত্র – মানবজমিন