চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

দক্ষিণ ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

প্রকাশ: ২০১৮-১১-১৩ ২০:১৫:০৭ || আপডেট: ২০১৮-১১-১৩ ২০:১৫:০৭

শফিউল আলম. ফটিকছড়ি:

দক্ষিণ ফটিকছড়ির  জাফত ননগর ইউপির মুহাম্মদ তকিরহাটস্থ সৈয়দ মোহাম্মাদ বাড়ির আজিম মিয়ার বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি (২৬) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (১৩ নভেম্বর) মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রনি উক্ত ইউনিয়নের ফতেপুর এলাকার এনামের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দ বাড়ির আজিম মিয়ার বাড়ির ২য় তলাতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান রনি। স্থানীয়রা রনিকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাফত নগর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *