চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম নিয়ে অধ্যক্ষ ও সভাপতি মুখোমুখি

প্রকাশ: ২০১৮-১১-১৩ ১৯:১৮:৫৩ || আপডেট: ২০১৮-১১-১৩ ১৯:১৯:২২

প্রদীপ শীল, রাউজান:

রাউজানের পৃর্ব গুজরায় মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম নিয়ে অধ্যক্ষ ও সভাপতি মুখোমুখি অবস্থান নিয়েছে। নতুন করে মাদ্রাসার তোরণে প্রতিষ্ঠতার নাম ফলক দেয়ার অভিযোগ এনে মাদ্রাসা অধ্যক্ষ উপজেলা নির্বাহী অফিস ও রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছে।  জানা যায়, পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। এলাকার দানশীল ব্যাক্তিদের আর্থিক সহযোগিতায় বর্তমানে দ্বীন শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র/ছাত্রীর সংখ্যা ৫২৬ জন। গত কয়েক বছর ধরে প্রকৃত প্রতিষ্ঠাতার নাম নিয়ে চলছিল বিরোধ। ১২ নভেম্বর মাদ্রাসার মূল গেইটে টাইল্স ও প্রতিষ্ঠাতার নাম ফলক দেয়ার কাজ শুরু করে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন। এতে আপত্তি জানান মাদ্রাসা অধ্যক্ষ মৌলানা আবু মোস্তাক আল কাদেরী। তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার পিতা মরহুম মৌলানা আবদুর রহিম (রহঃ) বলে দাবি করে। এর প্রতিকার চেয়ে উপজেলা ও থানা প্রশাসনকে লিখিত একটি অভিযোগ দিয়েছেন। সভাপতি অধ্যক্ষের মুখোমুখি অবস্থানের খবর পেয়ে ১৩ নভেম্বর মঙ্গলবার মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা পরিদর্শন কালে দেখা যায়, মাদ্রাসার ভবণের দেয়ালে খন্ড খন্ড ভাবে নতুন করে চারটি ফলক লাগানো হয়েছে প্রতিষ্ঠাতা মরহুম গুড়া মিয়া নাজিরের নামে। মূল গেইটে চলছে টাইলস্ বসানোর কাজ। মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম নিয়ে সৃষ্ট মতবিরোধ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ আবু মোস্তাক আল কাদেরী জানান, আমার পিতা মরহুম মৌলানা আবদুর রহিম (রহঃ) স্থানীয়দের আর্থিক সহযোগিতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। আমৃত্যু আমার পিতা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিল। পরবর্তীতে আমি অধ্যক্ষের দায়িত্ব নিয়েছি। তিনি বলেন, মাদ্রাসা বোর্ডের সকল রেকর্ডপত্রে প্রতিষ্ঠাতা হিসাবে আবদুর রহিম (রহঃ) নাম রয়েছে। গত কয়েক বছর ধরে একে একে প্রতিষ্ঠাতার নাম পরিবর্তন করা শুরু করে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি। সর্বশেষ তিনি মাদ্রাসার তোরণে টাইল্স খুঁদিত করে নাম পরিবর্তনের কাজ শুরু করলে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা ও থারার ওসি কেপায়েত উল্লাহকে লিখিত অভিযোগ দিয়েছি। মাদ্রাসায় সৃষ্ট মতবিরোধ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্র¥ার সভাপতি ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মেদ জানান, আমার জেঠা মরহুম গুড়া মিয়া নাজির দ্বীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। জেঠাতো ভাইয়েরা প্রবাসী হওয়ার সু-বাদে বর্তমান অধ্যক্ষ তার বাবা প্রতিষ্ঠাতা করেছে মর্মে সব জায়গায় সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে চলেছে। এই অবস্থায় প্রতিষ্ঠাতা গুড়া মিয়া নাজিরের প্রবাসী পুত্র গন দেশে আসলে, তারা প্রতিবাদ জানায়। এরপর তারা স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নিকট সরনাপন্ন হলে, সাংসদ আমাকে নির্দেশ দেয় নাম পরিবর্তনের। তিনি বলেন, আমি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে সাংসদের নিদের্শনা পালন করেছি এবং প্রকৃত প্রতিষ্ঠাতাকে সম্মানিত করেছি। এছাড়া প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে অধ্যক্ষের পিতার নামও সংরক্ষণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *