চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে সন্ত্রাসীদের হাতে নিহত আ’লীগ নেতা ইদ্রিস মাষ্টারের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ: ২০১৮-১১-১৩ ১৯:০৮:৫৯ || আপডেট: ২০১৮-১১-১৩ ১৯:০৮:৫৯

প্রদীপ শীল, রাউজানঃ

সাবেক এনডিপি’র সন্ত্রাসীদের হাতে নিহত আওয়ামীলীগ নেতা ইদ্রিস মাষ্টারের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৩ নভেম্বর মঙ্গলবার সকালে হলদিয়ার ইউনিয়নে মরহুমের কবরের পাশে ও ঈদগাহ ময়দানে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। ইদ্রিস মাষ্টার স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন তরুণ রাজনীতিক ইউনয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, মরহুমের ভাই মাষ্টার ফরিদুল আলম, ইকবাল হোসেন চৌধুরী,সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন,সৈয়দ রোকন উদ্দিন,মোহাম্মদ সাহজাহান, মুহাম্মদ জয়নাল,মুহাম্মদ সাইফুল ইসলাম,মুহাম্মদ আমির হোসেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল উদ্দিন। পরে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *