আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-১৩ ২০:৩৫:১২ || আপডেট: ২০১৮-১১-১৩ ২০:৩৫:১২
লোহাগাড়া উপজেলা কলাউজান ফতেহ আলী পাড়ায় প্রবাসী আবদুল জলিল’র বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক প্রবাসী আবদুল জলিল’র স্ত্রী নাছিমা আক্তার। তিনি জানান, গত শনিবার তিনি বাড়ি তালাবদ্ধ করে শহরে বাসুরের বাড়িতে বেড়াতে যান।
আজ ১৩ নভেম্বর (মঙ্গলবার) সকালে শ্বশুর বাড়িতে আসেন। বাড়িতে ঢুকলে জানালার গ্রিল ভাঙ্গা ও আসবাবপত্র এবং অন্যান্য মালামাল এলোমেলো দেখতে পান।
তিনি আরো জানান,চুরেরা গত রাতে জানালার গ্রীল কেটে বাড়ী ঢুকে বাড়িতে থাকা ৪ ভরি স্বর্ণালংকার, ও এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান কাগজ পত্র নিয়ে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে চোরের দল বাড়িতে কেউ না থাকার সুযোগে যে কোন সময় এ ঘটনা ঘটিয়েছে।পরে থানায় ফোন দিলে লোহাগাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে থানা সূত্রে জানা যায়।