চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সরকারি স্কলারশিপে চীন গেলো মিরসরাইয়ের মেধাবী ছাত্র শাহ রিয়াজ চৌধুরী

প্রকাশ: ২০১৮-১১-১৩ ২১:৩১:৫৫ || আপডেট: ২০১৮-১১-১৩ ২১:৩১:৫৫

মিরসরাই প্রতিনিধি:

সুদূর চীনে সরকারি স্কলারশিপ নিয়ে গেলো মিরসরাইয়ের মেধাবী ছাত্র রিয়াজ চৌধুরী। সম্প্রতি চীনের চাংজু ইন্সটিটিউট অব মেকানিক্যাল টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে সে। ফেনী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করে ৪র্থ সেমিস্টারে চীনের চাংজু ইন্সটিটিউট অফ

মেকাট্রানিক টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে সরকারি ভাবে স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার সুযোগ পায় শাহ রিয়াজ চৌধুরী।

এ স্কলারশিপে সারাদেশে মোট ৩৬ জন সরকারি ভাবে স্কলারশিপ অর্জন করেন। এদের মধ্যে শাহ রিয়াজ চৌধুরী অন্যতম।রিয়াজ চৌধুরী মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া

ইউনিয়নয়স্থ গাজীটোলা গাজী চৌধুরী বাড়ির শামসুদ্দীন চৌধুরীর একমাত্র ছেলে। সে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,

প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ থেকে এইচ.এস.সি পাস করে ফেনী সরকারী পলিটেকনিকে ভর্তি হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *