চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় পুলিশকে চাঁদা না দেয়ায় চালককে মারধরের ঘটনায় ভাংচুর,অগ্নিসংযোগ

প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৬:৪৪:৩০ || আপডেট: ২০১৮-১১-১৪ ১৮:৩৪:১৬

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশের দাবিকৃত চাঁদা না দেয়ায় কাভার্ডভ্যান চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর ও একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে স্থানীয় জনতাসহ চালকেরা। বুধবাার  সকাল ১১ টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পিএবি সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আনোয়ারা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়,সকালে উপজেলার শোলকাটা রাস্তার মাথা এলাকায় শহরমুখী একটি কাভার্ডভ্যানকে সিগন্যাল দেয় ট্রাফিক পুলিশ। এ সময় গাড়ির কাগজপত্র দেখার নামে চালকের কাছ থেকে চাঁদা দাবি করলে পুলিশকে চেপে দিয়ে দ্রুত গাড়ি নিয়ে স্থান ত্যাগ করে চালক। পরে চাতরী চৌমুহনী বাজার এলাকায় গাড়িটি আটক করে ট্রাফিক পুলিশের সদস্যরা। গাড়ি থেকে চালককে নামিয়ে পুলিশ বক্সের ভেতরে তাকে মারধর করলে চালকের চিৎকারে স্থানীয় জনতাসহ অন্যান্য চালকেরা জড়ো হয়। এক পর্যায়ে তারা ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর শুরু করলে পুলিশের সদস্যরা পালিয়ে যান। এ সময় ট্রাফিক পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়েছে উত্তেজিত জনতা।  এতে করে পিএবি সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশের একটি দল লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কাভার্ডভ্যানসহ চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান,গাড়িসহ চালক থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *