এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৯:৫৩:১১ || আপডেট: ২০১৮-১১-১৪ ১৯:৫৩:১১
শফিউল আলম.ফটিকছড়ি:
আগামী ৩০ শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ফটিকছড়ি থেকে নির্বাচন করবেন সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার। যদি কোন কারণে সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার ফটিকছড়ি থেকে নির্বাচন না করেন, দল থেকে যাকে নমিনেশন দেন, তার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে অানতে হবে । ফটিকছড়ি বিএনপি’র প্রতিনিধি সম্মেলনের বক্তারা একথা বলেন। পরিশেষে দলীয় পক্ষে কাজ করার জন্য সবাইকে এক্যবদ্ধ কাজ করতে অাহবান জানান। ফটিকছড়ি বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব সরোয়ার আলমগীরের সভাপতিত্বে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক প্রতিনিধি সম্মেলন আজ বুধবার সন্ধ্যায় ফটিকছড়ি ঈদগাহস্থ দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম চৌধুরী, মোহাম্মদ এমরান হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মনসুর অালম চৌধুরী, সরওয়ার মফিজ, খোরশেদুল আলম, এনামুল হক এনাম, দিদারুল আলম চৌধুরী, শাহরিয়ার চৌধুরী, অাবুল খায়ের, নুরুল আমিন, মোহাম্মদ সাইফুদ্দিন, নুর ইসলাম, মাহমুদুর হাসান দিলু, অাহমেদ রশিদ চৌধুরী, রাশেল, মোহাম্মদ শফিউল আলম, মোঃ হাসান চৌধুরী, বেলাল বিন নূর, নাজিম উদ্দিন, অাবু ছালে রায়হানুল অানোয়ার রাহী, শহীদ, অাকরাম, মাহফুজ অাকবরসহ যুবদল, ছাত্রদল ও বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।