প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৭:৫১:২৭ || আপডেট: ২০১৮-১১-১৪ ১৭:৫১:২৭
প্রদীপ শীল, রাউজান:
রাউজান উপজেলার অবহেলিত এক জনপদের নাম ছিল বাগোয়ান ইউনিয়ন। চট্টগ্রাম- কাপ্তাই সড়কের দক্ষিণে অবস্থিত এই ইউনিয়নটির শেষ সীমানা কর্ণফুলী নদী। চুরি, ডাকাতি ও সন্ত্রাসীদের নিরাপদ জোন হিসাবে পরিচিত। রাজনৈতিক আশ্রয়ে সন্ত্রাসীরা দাপিয়ে ঘুরতো এলাকা জুড়ে। চাঁদাবাজী করতো প্রকাশ্য দিবালোকে। কর্ণফুলী নদী থেকে ডেজার মেশিনে বালু উত্তোলন নিয়ে কত লোকের প্রাণ গিয়েছে তার পরিসংখ্যান শেষ হবে না। বিএনপি জামাত জোট সরকারের আমল ও সাবেক এনডিপি’র আমলে তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা খুন করেছে আওয়ামীলীগের অসখ্য নেতাকর্মীকে। এক সময় এখানে খুন হয়েছে দক্ষিণ রাউজান ছাত্রলীগের মেধাবী ছাত্র নেতা ইকবাল হোসেন, জামিল, অমিত তালুকদার। সাবেক ছাত্র নেতা বর্তমান চেয়ারম্যান ভূপেষ বড়–য়ার শরীর থেকে একটি পা বিছিন্ন করেছে সন্ত্রাসীরা। ঢাকা পঙ্গু হাসপালে চিকিৎসাধীন অবস্থায় ভূপেষ বড়–য়াকে দেখতে হাসপাতালে ছুটে আসে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিশিখাময় বাগোয়ান ইউনিয়ন এখন শান্তি ও উন্নয়নের চারণ ভূমি। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ধীরে ধীরে পাল্টে যায় এ ইউনিয়নের দৃশ্যপট। এ ইউনিয়নে শুরু হওয়া পরিকল্পিত উন্নয়নের ধারা বাহিকতায় এখন উন্নয়নের মহা সাগরে। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকারের ১০ বছর মেয়াদে শুধু এই ইউনিয়নে প্রায় ৫শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ২৬ মেগা ওয়ার্ড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। এই কেন্দ্রে উৎপাদিত ২৬ মেগা ওয়ার্ড বিদ্যুৎ শুধু রাউজানের মানুষকে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে। ১০কোটি টাকা ব্যয়ে ব্রাক্ষণ-পাচঁখাইন সড়ক, লাম্বুরহাট-রামগতি সড়কের সাড়ে সাত কিলোমিটার কাপেটিং সলিন নির্মান। ৮৫ লাখ টাকা ব্যয়ে নতুন ইউনিয়ন কমপ্লেক্্র নির্মান। লম্বুর হাট বাজার সেড নির্মান ১৬ লাখ টাকা। ৭০ লাখ টাকা ব্যয়ে লাম্বুর হাট হতে গশ্চি নয়া হাট পষর্ন্ত কাপেটিং সলিন নির্মান। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলীর ভাঙ্গণ রোধে প্রতিরক্ষা বাধঁ নির্মান। এছাড়া অসখ্য ছোট বড় রাস্ত সংস্কার করা হয়েছে। আরো ছোট বড় ব্রীজ কলভার্ট নির্মান করা হয়ে শতাদিক। কাঁদামাটির সয়লাব ও জরাজির্ণ প্রতিষ্ঠানকে করা হয়েছে নান্দনিক রূপে। কর্ণফুলীর বিশাল পাড়ে গড়ে তোলা হয়েছে বিনোদন মূলক পার্ক। মনোমুগ্ধকর পার্কে দর্শনার্থীদের পদ চারনায় এটি পষটনে রূপান্তিরিত হয়েছে। বিগত ১০ বছরে সরকারের ৫’শ কোটি টাকার উন্নয়ন কর্মযজ্ঞের প্রসঙ্গে স্থানীয় চেয়ারম্যান ভূপেষ বড়–য়া জানান, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পরিকল্পিত উন্নয়নে বাগোয়ান ইউনিয়ন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে উন্নয়ন ও অগ্রগতির শান্তি নিকেতনে পরিনত হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা অসাধ্যকে সাধন করেছে কাজের মাধ্যমে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ উন্নত হয় তার একটি জলন্ত প্রমাণ রাউজানের বাগোয়ন ইউনিয়ন। এক সময় এ এলাকার মানুষ শহরে বসবাস করতো নিরাপত্তা জনিত কারণে। বর্তমান সরকারের আমলে তারা শহর ছেড়ে গ্রামে বহুতল ভরণ নির্মান করে শান্তিতে বসবাস করছে। এটা সরকারের আরো একটি সাফল্য। তিনি আগামী সংসদ নির্বাচনে উন্নয়ন ও শান্তির পক্ষে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।