চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে অারএইচস্টেপের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৮:১৪:০১ || আপডেট: ২০১৮-১১-১৪ ১৮:১৪:০১

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ খ্রীষ্টায়ান মিশন হাসপাতাল সংলগ্ন বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা রিপ্রোডাক্টিভ হেল্থ সার্ভিস ট্রেইনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম (অারএইচস্টেপ), অালোর ধারা- ইউবিঅার ইয়ুথ সেন্টার কাপ্তাই ও রাজস্থলী উপজেলা শাখার অায়োজনে অাজ বুধবার সকালে সাংবাদিক, বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ,

রাজস্থলী ও কাপ্তাই অারএইচস্টেপ, ইউবিঅার-২ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক কাজী মুশফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল অালম, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেল্থ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, প্রেস ক্লাবের প্রতিনিধি নজরুল ইসলাম লাভলু, নূর হোসেন মামুন সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অারএইচস্টেপ, ইউবিঅার-২ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক কাজী মুশফিকুল ইসলামের এসময় বলেন, ২০১১ সাল থেকে এই সংস্থাটি রাজস্থলী উপজেলায় ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য’ সেবার মাধ্যমে কিশোর, কিশোরী, শিশু, যুবক, যুবতী ও যে কোন বয়সী পুরুষ ও মহিলাদের চিকিৎসা সেবা এবং ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য’ সম্পর্কে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা প্রদান করে অাসছে। পরবর্তীতে ২০১৬-২০১৯ সাল পর্যন্ত ২য় পর্যায়ে রাজস্থলী উপজেলার পাশাপাশি কাপ্তাই উপজেলাতেও উক্ত কার্যক্রম শুরু করে।

বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা হিসেবে প্রায় ৩৪বছর ধরে অারএইচস্টেপ বাংলাদেশের নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও যুবাদের প্রজনন স্বাস্থ্য এবং শিশুদের সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করে অাসছে। এটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বাংলাদেশের সরকারি হাসপাতালে ক্লিনিক স্থাপনের মধ্যদিয়ে ৩২টি কেন্দ্রের মাধ্যমে ২০জেলার অধিকার বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে সেবা প্রদানের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে অাসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *