চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে নাসিমন ভবনের সামনে পুলিশের অবস্থান 

প্রকাশ: ২০১৮-১১-১৪ ২০:৩৪:৩১ || আপডেট: ২০১৮-১১-১৪ ২০:৩৪:৩১

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনে বিএনপি কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর চট্টগ্রামে বিএনপির কার্যালয় ঘিরে অবস্থান নেয় পুলিশ।

বুধবার দুপুর ২টা থেকে বিপুল সংখ্যক পুলিশ নাসিমন ভবনের সামনে অবস্থান নেয়। সন্ধ্যা পর্যন্ত পুলিশের অবস্থান দেখা যায়। তবে এই সময় বিএনপির কার্যালয়ে কিংবা এর আশপাশে বিএনপির নেতা-কর্মীদের দেখা যায়নি। এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতির পাশাপাশি জলকামান এবং অন্যান্য গাড়ি নিয়ে এসেছে পুলিশ।

পুলিশি অবস্থানের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মহসিন জানান, নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এখানে পুলিশ অবস্থান নিয়েছে। – র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *