চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

দক্ষিণ ফটিকছড়িতে সাইকেল থেকে পড়ে স্কুল ছাত্র নিহত

প্রকাশ: ২০১৮-১১-১৪ ২০:৩৯:০৯ || আপডেট: ২০১৮-১১-১৪ ২০:৩৯:০৯

ফটিকছড়ি উপজেলার জাফত নগরে বাই সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে নয়ন  নাথ (১৩)।নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের চাচা  সুনিল নাথ বলেন, আজ ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯ টার সময় প্রতিদিনের মত আজও বাই সাইকেল চালাতে রাস্তাই বের হলে ফতেহপুর লতিফ রহমান স্কুলের সামনে সাইকেল থেকে পড়ে যান, এরি মধ্যে আশে পাশের লোক এগিয়ে এসে প্রথমে রাউজান জে.কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলেও পরে ওখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেকে) পাটানো হয়, এতে ২ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেলা ২ টার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত নয়ন ঐ ইউপির ফতেহ পুর নাথ পাড়ার অনিল নাথের পুত্র। এবং লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বিষয়টি জাফত নগর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *