এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৮:৫৯:৫৫ || আপডেট: ২০১৮-১১-১৪ ১৮:৫৯:৫৫
চন্দনাইশ প্রতিনিধি:
দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর সমাপনী (পি.ই.সি)পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ১৪ নভেম্বর দুপুরে বিদ্যালয় মাঠে এক বিদায়ী সংর্বধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরজুমান আরা বেগমের সভাপতিত্বে কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিম। এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের দেশের উজ্বল নক্ষত্র। বিদ্যালয়, অভিভাবক ও এলাকার মুখ উজ্জ্বল করতে পরীক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফলাফল করতে হবে। এভাবে ভাল রেজাল্টের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক,সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও মন্ত্রী এমপি হয়ে দেশ এবং এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখবে। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্যদের সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান, চন্দনাইশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এসএম রাশেদ, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নুরুল আলম আজাদ মেম্বার, মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিদ্যুৎসাহী সদস্য রেহেনা বেগম, অভিভাবক প্রতিনিধি সাবেকুন্নাহার, সৈয়দা জোছনা আক্তার, শিক্ষিক অলক সরকার, নয়ন বড়–য়া, নোমান মিয়া, দোহাজারী কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা নাজমা বেগম প্রমুখ। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে দোহাজারী কিন্ডার গার্ডেন ও অত্র দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২’শতাধিক পি,ই,সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে দু’স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যহৃ ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।