চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে অজ্ঞাত যুবতীর গলিত লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৮-১১-১৪ ২৩:৫৪:৪৪ || আপডেট: ২০১৮-১১-১৪ ২৩:৫৪:৪৪

শফিউল আলম.ফটিকছড়ি:

ফটিকছড়িতে অজ্ঞাত যুবতীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ অজ্ঞাত যুবতীর বয়স আনুমানিক (২৮/৩০) বছর বলে ধারণা করছে এলাকাবাসী। আজ ১৪ নভেম্বর (বুধবার) দেড়টার সময় ভূজপুর থানা পুলিশ সুয়াবিল ইউনিয়নের সুবনছড়ি এলাকা থেকে এ লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সুয়াবিল ইউনিয়নের সুবনছড়ি বিট( বনবিভাগের জায়গা) অফিসের পশ্চিম পাশ এলাকা থেকে এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এ সময় লাশের পাশ থেকে একটি লাল ব্যাগ উদ্ধার করে। তারা অারো জানান, লাশের পরনে সেলোয়ার-কামিজ-জুতা ছিল। এলাকাবাসীরা জানায়, কে বা কারা এ মেয়েটিকে হত্যা করে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। লাশটি প্রায় অর্ধগলিত হয়ে গেছে বিভিন্ন অংশ পছন ধরেছে। বিট কর্মকর্তা ফরিদ খান জানান, আজ দুপুরে অর্ধগলিত এক যুবতীর লাশ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। লাশটি অফিসের পশ্চিম পাশ থেকে উদ্ধার করে। ভূজপুর থানার পুলিশ পরির্দশক( তদন্ত) এসআই হেলাল উদ্দিন ফারুকী জানান, সুবনছড়ি থেকে এলাকা থেকে মধ্য বয়সি যুবতীর লাশ উদ্ধার করা হয় তার পরনে সেলোয়ার কামিজ ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *