প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৮:০৫:৪৮ || আপডেট: ২০১৮-১১-১৪ ১৮:০৫:৪৮
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী :
বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় জান্নাতুল ফেরদৌস নামে এক কিশোরী বিষপানে মৃত্যুবরণ করেছে। আজ বুধবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। বিষপানে নিহত কিশোরী ওই এলাকার হারুনুর রশীদ ও মোরশেদা বেগমের কন্যা বলে জানা গেছে।
জানা গেছে, আজ বুধবার সকালে জান্নাতুল ফেরদৌস নাস্তা করার জন্য রুটি আনতে বলে ছোট বোন রিনা আক্তারকে। এ নিয়ে দুই বোনের মাঝে বেশ কথা কাটাকাটি হয়। এরই প্রেক্ষিতে ছোট বোনের উপর অভিমান করে বিষপান করে বড় বোন জান্নাতুল ফেরদৌস। পরিবারের লোকজন জানতে পেরে তাকে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জুবুরিয়া শারমিন তাকে মৃত ঘোষণা করেন।