এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৪ ২৩:৪৮:৩৭ || আপডেট: ২০১৮-১১-১৪ ২৩:৪৮:৩৭
শফিউল আলম.ফটিকছড়ি:
ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকা থেকে একাধিক মামলার আসামী ইয়াবা সম্রাট আবুল হোসেন ( ৪৫) প্রকাশ মাইজ্জা কে গ্রেফতার ফটিকছড়ি থানা পুলিশ। অাজ (১৪ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন । এসময় তার কাছ থেকে ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আবুল হোসেন উপজেলার আজিম নগর গ্রামের মাইজভান্ডার শরীফ কামাল ফকিরের বাড়ী প্রাকাশ বোরহান ফকিরের বাড়ীর মৃত ফজল করিমের ছেলে। গ্রেফতারের বিষয় নিশ্চিত করে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার দোলোয়ার হোসেন বলেন, মাইজভান্ডার মাজার এলাকায় দীর্ঘদিন যাবত গাজা, মদ, ইয়াবা বিক্রি করে আসছিল ইয়াবা সম্রাট এই আবুল হোসেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে মাইজভাণ্ডারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। তার নামে ফটিকছড়ি থানায় ৭টি মাদক মামলা আছে। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।