শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৭:৪৪:৫৯ || আপডেট: ২০১৮-১১-১৪ ১৭:৪৪:৫৯
শংকর চৌধুরী,খাগড়াছড়ি:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে খাগড়াছড়িতে ডায়াবেটিক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪নভেম্বর) সকাল ৯টায় জেলা শহরের টাউন হল প্রঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমী হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। 
খাগড়াছড়ি ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম। ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য ধীমান খীসার সঞ্চালনায় এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ আবুল হাশেম, অতিরিক্ত পুলিশ সুপার রওনক আনাম, পৌর মেয়র রফিকুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে ডায়াবেটিকস। এটাকে নিরূপণ করার জন্য আমাদের নিজেদের সচেতন হতে হবে। আলোচনা সভা শেষে ডায়াবেটিক সমিতির উদ্যোগে আগ্রহীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।