নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৮:১৯:১০ || আপডেট: ২০১৮-১১-১৪ ১৮:১৯:১০
নূর হোসেন মামুন, কাপ্তাই:
বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা। সর্বশেষ তথ্যানুযায়ী জেলাটিতে বর্তমানে ভোটার রয়েছে ৪লাখ ১৭হাজার ৩৫৮জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২লাখ দুই হাজার ৯৯জন ও মহিলা ভোটার রয়েছেন ১লাখ ৯৭হাজার ২৬০জন। জাতীয় সংসদের রাঙামাটি ২৯৯নং অাসনটি বর্তমানে জনসংহতি সমিতি (জেএসএস) এর অায়ত্বে রয়েছে। তবে সমান তালে দাপটের সঙ্গেও মাঠে রয়েছে ক্ষমতাসীন দল অাওয়ামীলীগ। জেলাটিতে বিএনপি কার্যক্রম নেই বললেই চলে। তবে এবার অাওয়ামীলীগ ও অাঞ্চলিক সংগঠন জেএসএস এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অাসনটি পুনঃদ্ধার করতে চায় বিএনপি।
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাইয়ের সাহসী উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন চাচ্ছেন অাসনটি পুনঃদ্ধার করে বিএনপিকে উপহার দিতে। এই লক্ষে বুধবার দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার সমর্থকরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এর অাগে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করে জনগণের ভালোবাসা অর্জন করে পরবর্তীতে অাবার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, জনগণ চায় অামি রাঙামাটি সংসদীয় অাসনটি পুনঃদ্ধার করে বিএনপিকে উপহার দেই। এখন নেত্রী যদি অামাকে মনোনয়ন দেয় তাহলে অাশাকরি অামি অন্যদলের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদীয় এই অাসনটিকে বিএনপিকে উপহার দিতে সক্ষম হবো।