প্রকাশ: ২০১৮-১১-১৪ ২৩:৫৮:১৯ || আপডেট: ২০১৮-১১-১৪ ২৩:৫৮:১৯
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রাম – ৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদ চৌধুরী দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রাঙ্গুনিয়ায় তরুন নেতাদের মধ্যে তিনি একমাত্র মনোনয়ন প্রত্যাশী। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামে। মনোনয়ন প্রত্যাশী মুরাদ চৌধুরী বলেন, “ দলের জন্য কাজ করেছি, এখনো করছি। তরুনদের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি। তবে দল যাকে মনোনয়ন দেয় তাঁর পক্ষে কাজ করব। ”
মঙ্গলবার (১৩ নভেম্বর) তিনি মুরাদ চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া মঙ্গলবার (১৩ নভেম্বর) পর্যন্ত এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, বিএনপি নেতা আজম খাঁন, ইলিয়াছ চৌধুরী, উত্তর জেলা বিএনপির বিগত কমিটির সহশিল্প বিষয়ক সম্পাদক মো. আইয়ুব, উপজেলা বিএনপির একাংশের সভাপতি বর্তমানে কারান্তরীণ কুতুব উদ্দিন বাহার, উত্তর জেলা জিয়া পরিষদের আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী।