মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৪ ২৩:৪৩:২৫ || আপডেট: ২০১৮-১১-১৪ ২৩:৪৩:২৫
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়িঃ
কক্সবাজারের রামুর কচ্ছপিয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সামনে কচ্ছপিয়া কেজি স্কুলের পিইসি পরীক্ষার্থীদের দোয়া, বিদায় অনুষ্টান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় স্কুলের প্রতিষ্ঠাতা নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদের সভাপতিত্বে স্কুলের সহকারী শিক্ষক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে রামুর পূর্বাঞ্চলে আধুনিক মানের এক মাত্র শিক্ষা প্রতিষ্ঠান কেজি স্কুল, হাফেজ খানা, এতিম খানা ও মসজিদ করে কচ্ছপিয়া কে আলোকিত করেছেন সাংবাদিক মাঈনুদিন খালেদ। তিনি আরো বলেন বেসরকারি এই প্রতিষ্ঠানটির জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন,পূর্বাঞ্চলের আধুনিক শিক্ষার পথ প্রদর্শক কচ্ছপিয়া কেজি স্কুল বলে উল্লেখ করে পরিচালক ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া রোমখা পালং ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছালেহ আহম্মদ, সমাজ সেবক আলহাজ্ব আবু তালেপ,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক ও কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন টুক্কু, অত্র স্কুলের প্রধান শিক্ষিকা রাবেয়া খানম, ইউপি সদস্য আবুল কালাম, অভিভাবক সদস্য মোঃ ইসহাক, কচ্ছপিয়া শ্রমিকলীগ সভাপতি আবু তালেব সিকদার, শিক্ষক ইয়াছমিন আক্তার, নাছিমা আক্তার, অভিভাবক রুহুল আমিন প্রমুখ। অনুষ্টান শেষে পিইসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা। এর পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।