বেলাল আহমদ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৪ ১১:২৮:২২ || আপডেট: ২০১৮-১১-১৪ ১১:২৮:২২
বেলাল আহমদ:
বান্দরবানের লামায় বিষপানে কিরোয়ান ম্রো (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে লামা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সে লামার রুপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেনথুই পাড়ার পারিং ম্রো এর ছেলে।
নিহতের পিতা পারিং ম্রো বলেন, সোমবার দিবাগত রাতে কিরোয়ান প্রচুর মদ পান করে। মদের নেশায় মাতাল অবস্থায় সে তার বসতবাড়ি নষ্ট করে।
মঙ্গলবার সকালে নেশার ঘোর কেটে গেলে ভুল বুঝতে পারে এবং আত্মঅনুশোচনার এক পর্যায়ে বিষপান করে। পাড়ার লোকজন তাকে দ্রুত লামা হাসপাতাল নিয়ে আসে। চিকিৎসার একদিন পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষপানে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) লিয়াকত আলী বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে আমরা হাসপাতালে ছুটে এসেছি। লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে।