আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৪:৩৭:১২ || আপডেট: ২০১৮-১১-১৪ ১৪:৩৭:১২
আলাউদ্দিন বীর কন্ঠ :
লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৪ নভেম্বর সকাল এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবু আসলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার অফিসার মো: সাইফুল ইসলাম , হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আরমান বাবু রোমেল ।
বিশ্ব ডায়াবেটিকস দিবস উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে। লোহাগাড়া ডায়াবেটিকস জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আরমান বাবু রোমেল বলেন, আমরা ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছি। ১ম দিন সাধারণ জনগণ অর্থাৎ আমাদের যারা সদস্য তাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। আর ২য় দিন অর্থাৎ ১৫ নভেম্বর উপজেলার সরকারী-বেসরকারী সকল কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। এছাড়াও গরীব ও দুঃস্থ রোগীদেরকে বিনামূল্যে ইনসুলিন দেয়া হবে।