চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১১-১৫ ২৩:২৭:৪৮ || আপডেট: ২০১৮-১১-১৫ ২৩:২৭:৪৮

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী চৌমুহনী বাজার চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদে মাগরিব হতে এ মাহফিলের আয়োজন করে জুঁইদন্ডী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআত। জুঁইদন্ডী ইউনিয়ন ইসলামিক ফ্রন্টের সভাপতি হাফেজ এম এ মান্নানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এম আবু নাছের তালুকদার। উদ্বোধনী বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি স.ম হামেদ হোসাইন। প্রধান ওয়ায়েজিন ছিলেন গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মমতাজুল হক নঈমী। বিশেষ অতিথি ছিলেন বটতলী এস এম আউলিয়া (রহ.) এয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নেছার আহমদ হাবিবী,আনোয়ারা উপজেলা ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মুসলিম উদ্দিন আনোয়ারী, আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল হক ও ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এম নুরুল আবছার কফিল। ছাত্রনেতা মামুনুর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা মোস্তাফিজুল হক আনোয়ারী,সচিব এম নাছির উদ্দিন,অধ্যক্ষ মাওলানা আহমদ নবী ও মাওলানা শাহাদত হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *