চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় পুলিশ বক্সে হামলার ঘটনায় থানায় মামলা, পাঁচ ট্রাফিক পুলিশ প্রত্যাহার

প্রকাশ: ২০১৮-১১-১৫ ২১:৫০:২০ || আপডেট: ২০১৮-১১-১৫ ২১:৫০:২০

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় কাভার্ড ভ্যানের এক চালককে মারধরের ঘটনায় ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও পুলিশের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। মামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম এসেছে বলে বিএনপি দাবী করেছে। ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (টিএসআই) মো. নজরুল ইসলাম বুধবার রাতে ওই মামলা করেন। ঘটনার পর তাৎক্ষনিক অবমুক্ত করা হয়েছে ট্রাফিক পুলিশের পাঁচ কর্মকর্তাকে।

থানা সূত্র জানায়, বুধবারের ঘটনায় টিএসআই মো. নজরুল ইসলাম বাদী হয়ে রাতে থানায় একটি মামলা করেন। এতে আইয়ুব (২৭), মো. সাদ্দাম (২৬), জেবল হোসেন (৪০), সেলিম (৩৬), মো. কাশেম সওদাগর (৪০), মো. কামাল (৩৫), মো. দুলাল (২৮), নুর কবির (৩০), ও মো. মোরশেদের (২৪) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, বুধবারের ঘটনায় টিএসআই নজরুল ইসলাম ভূঁইয়া, এটিএসআই মো. জহিরুল ইসলাম, এটিএসআই নজরুল ইসলাম, এটিএসআই সৈয়দ আনোয়ারুল হক ও মোশারফ হোসেনকে তাৎক্ষণিক অবমুক্ত করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, পুলিশ বক্সে ভাংচুর ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে। আসামি আটকের চেষ্টা করছি। তিনি আরও জানান, ঘটনার ট্রাফিক পুলিশের পাঁচ কর্মকর্তাকে তাৎক্ষণিক অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *