প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৫ ০০:০২:৪৬ || আপডেট: ২০১৮-১১-১৫ ০০:০২:৪৬
প্রদীপ শীল, রাউজানঃ
অনেক দিন ধরে মানবতার পক্ষে নিরবে কাজ করছেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগ এর সভাপতি জমির উদ্দিন পারভেজ। তিনি মানবিক কর্মকান্ড ছাড়াও কাজ করছেন মানসিক প্রতিবন্ধিদের নিয়ে। উপজেলা জুড়ে চষে বেড়ায় সমাজে পিছিয়ে থাকা মানুষের খুঁজে। কয়েক শতাদিক প্রতিবন্ধির পরম বন্ধু জমির উদ্দিন পারভেজ। তিনি উপজেলা প্রতিবন্ধি পরিষদের সাধারন সম্পাদক। সংগঠনটির সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা শামীম হোসেন রেজা। পারভেজের অসংখ্য ব্যাতিক্রম দৃষ্টান্ত থাকলেও, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভেসে উঠে গরীব এক ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়ে প্রথমিক ভাবে পরিক্ষার ফরম ফিলাবের জন্য অর্থ প্রদানের একটি ছবি। প্রত্যক্ষদর্শী সুবল চক্রবর্তী নামে এক ব্যাক্তি জানিয়েছেন, গহিরা ইউনিয়নের বাদশা শরীফ নামের এক প্রতিবন্ধী মেয়ের বাবা লেখা পড়ার খরচের দারস্ত হয়েছে। অনেক বিত্তবানদের কাছে গেলেও কোন সহযোগিতা পায়নি। গরীব দুঃখী প্রতিবন্ধীদের শেষ আশ্রয়স্থল খ্যাত প্রিয় বন্ধু রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও জমির উদ্দিন পারভেজের কাছে আসলে তিনি তার মেয়ের পরীক্ষার খরচ বাবদ নগদ ১৫০০ টাকা প্রদান করেন। তিনি এই প্রতিবন্ধির ভবিষ্যতের যাবতীয় লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফের ফেইজবুক আইডিতে লিখেছেন জীবে দয়া করে যেজন, জমির উদ্দিন পারভেজ তাদেরেই একজন। এভাবে দলীয় কর্মী, সমাজের বিভিন্ন পেশার লোকজন ভিন্ন ভিন্ন ভাবে ষ্টেটাস্ দিয়ে ফেইজবুকে ভাইরাল করে জমির উদ্দিন পারভেজকে। এ প্রসঙ্গে জমির উদ্দিন পারভেজ বলেন, রাজনীতির মূল দর্শন মানুষের কল্যাণ। আমি মিছিল, মিটিং, হরতাল করার নামই রাজনীতি সেটা বিশ্বাস করি না। রাজনীতি পাশাপাশি মানবিক কল্যানে কাজ করি। আমি চেষ্টা করি মানুষের মনের কথা জানতে। প্রতিবন্ধরা আমাকে মনের ভাব প্রকাশ করে। আমি চেষ্টা করি তাদের চাহিদা মেটাতে। সহজ সরল মানুষ গুলো কত যে নিষ্পাপী তাদের সাথে কথা বলে আমি বুঝেছি। তারও আমাকে বুঝে। শত ব্যস্ততার মাঝেও আমি খুঁজি তাদের। তারও খুঁজে আমাকে।