চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী মাসুমিয়া ইসলামীয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা

প্রকাশ: ২০১৮-১১-১৫ ১৫:৪০:১১ || আপডেট: ২০১৮-১১-১৫ ১৫:৪০:১১

চন্দনাইশ প্রতিনিধি:

দোহাজারী মাসুমিয়া ইসলামীয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেনীর সমাপনি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান  গত ১৪ নভেম্বর সকালে মাদ্রাসার হলরুমে মাদ্রাসা পরিচালনা পর্যদের সভাপতি আবুল কাশেম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা হচ্ছে আগামীদিনের দেশের ভবিষ্যৎ। তারাই দেশের জ্ঞানী,গুনী,বৃদ্ধিজীবি হয়ে একদিন সোনার বাংলার সোনার মানুষ হয়ে গড়ে উঠবে। আলোকিত করবে দেশ ও জাতিকে। প্রধান অতিথি ছিলেন, দোহাজারী ইয়াং ষ্টার ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল করীব খোকন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি মেম্বার জামাল উদ্দীন, চন্দনাইশ হাফেজ নগর দরবার শরীফের শাহজাদা আলহাজ্ব বোরহান উদ্দীন, সাংবাদিক এসএম রাশেদ প্রমুখ। অত্র মাদ্রাসার সুপার নাজিম উদ্দীনের সংঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক তৌহিদুল ইসলাম, আবু ইউসুফ, আবদুল মান্নান, মৌলানা মঈন উদ্দীন, মৌলানা মুহিবুল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *