চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় দাম্পত্য কলহের জের এক ব্যক্তির আত্মহত্যা

প্রকাশ: ২০১৮-১১-১৫ ০০:১৮:১৮ || আপডেট: ২০১৮-১১-১৫ ০০:১৮:১৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার দক্ষিণ ভূর্ষিতে দাম্পত্য কলহের জের ধরে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তার নাম রতন চক্রবর্ত্তী। সে নাথ পাড়ার পরিমল চক্রবর্ত্তীর পুত্র বলে জানা গেছে।জানা যায়, দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের নাথ পাড়ার রতন চক্রবর্ত্তী (৪৮) টেইলারিং এর কাজ করে জীবিকা নির্বাহ করে। সে আজ বুধবার ভোর রাতে বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋনের টাকা পরিশোধ করতে না পারার বিষয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যায়। পরে সকালে স্থানীয়রা দেখতে পায় গামছা পেছানো অবস্থায় তার লাশ একটি গাছে ঝুলে আছে। প্রত্যক্ষদর্শীরা আশংকা করছে ঋনের দেনা পরিশোধে ব্যর্থ হয়ে সে আত্মহত্যার পথ বেচে নিতে পারে। তার দুই মেয়ে এক ছেলে সন্তান রয়েছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ জানান, রতন চক্রবর্ত্তীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি নিশ্চিত্ব করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *