চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশ: ২০১৮-১১-১৫ ০০:১২:০৮ || আপডেট: ২০১৮-১১-১৫ ০০:১২:০৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস গতকাল অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণ ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের নেতৃত্বে পটিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে হাসপাতাল প্রাঙ্গনে এক আলোচনা সভা আবুল কাশেম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. একেএম নাছির উদ্দিন, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, কাউন্সিলর ফেরদৌস বেগম, প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, মনজুরুল আলম, নজরুল ইসলাম ঝন্টু ও মফিজুর রহমান প্রমুখ। এতে বক্তারা এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এ বিষয়ে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, পরিবারের একজন ডায়াবেটিসে আক্রান্ত হওয়া মানেই সকলের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা বেড়ে যাওয়া। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে যে নির্দেশনা মানতে হবে সেগুলো হচ্ছে খাদ্য ব্যবস্থা, ঔষধ সেবন, নিয়মিত ব্যায়াম, শৃঙ্খলা ও শিক্ষা। এগুলো অনুসরণ করলেই ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *