চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মোস্তফা গ্রুপে শ্রমিক অসন্তোষ : কর্ম বিরতি

প্রকাশ: ২০১৮-১১-১৫ ০০:২১:৫৪ || আপডেট: ২০১৮-১১-১৫ ০০:২১:৫৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়ার পাঁচুরিয়ায় মোস্তফা গ্রুপে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা কর্ম বিরতি সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ সময় তারা মালিক পক্ষ কর্তৃক শ্রমিক ছাটাই বন্ধ না করলে অর্নিদিষ্ট কালের কর্ম বিরতি সহ বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। এতে বক্তব্য রাখেন আলী আশরাফ, শফিউল আলম, দিদারুল আলম মোহাম্মদ শাহাদাত প্রমুখ।

জানা যায়, মোস্তফা গ্রুপের পেপার ও সল্ট  মিলে তিন শতাধিক শ্রমিক রয়েছে। সম্প্রতি মালিক পক্ষ লোকসানের অজুহাতে শ্রমিক ছাটাই শুরু করলে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

গতকাল থেকে শ্রমিকরা এর প্রতিবাদে অর্নিদিষ্ট কালের জন্য ফ্যাক্টরীতে কর্ম বিরতির ডাক দেয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইন্ডাষ্ট্রিয়াল ও কালারপোল পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত হয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালারপোল পুলিশ ফাঁড়ির আইসি শিপন মজুমদার বলেন, সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা মোস্তফা সিটি এলাকায় অবস্থান নিই। এর  ডিজিএম মোস্তফা আল মামুন বলেন, লসের কারনে আমরা শ্রমিক ছাটাইয়ে বাধ্য হয়েছি। এতে শ্রমিকরা অযৌক্তিক আন্দোলন করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *