প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৫ ২৩:৩৮:৩৫ || আপডেট: ২০১৮-১১-১৫ ২৩:৩৮:৩৫
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান ডাবুয়া ইউনিয়নের কলমপতি সরকারী প্রথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর ছাত্র-ছাত্রী ও সহকারী শিক্ষিকার বিদায় ও মা সমাবেশ ১৫ নভেম্বর দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ নজমুল হক চৌধুরীর সভাপতিত্তে এতে উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।যুবলীগ নেতা সাবের হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ডাবুয়া ইউপি চেয়ারম্যান আলহজ্ব আব্দু রহমান চৌধুরী।বক্তব্য রাখেন সাংবাদিক শফিউল আলম, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য ওবাইদুল হক চৌঃ, রতন মাহজন, এডভোকেট শিবলু, শফিউল আজম,প্রধান শিক্ষিকা অর্চনা প্রভা দাস, ছাত্রলীগ নেতা আসিফ প্রমুখ।এতে কয়েকশ মা উপস্থিত ছিলেন।