আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৬ ০০:৫১:০৯ || আপডেট: ২০১৮-১১-১৬ ০০:৫১:০৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার উত্তর গোবিন্দারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের এক বিদায় সংবর্ধণা আজ বৃহস্পতিবার দুপুরে ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, আবু নোমান নাছিম, নুর মোহাম্মদ প্রমুখ। এতে প্রধান অতিথি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, আলোকিত দেশ ও সমাজ গড়তে হলে সুশিক্ষিত প্রজন্ম গড়তে হবে। তিনি পটিয়া পৌরসভায় শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য সর্বস্তরের সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে নিরলস কাজ করেছেন। তিনি ক্ষমতায় থাকলেই বাংলাদেশ এগিয়ে যাবে। তাই আসন্ন নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে সুসংহত করতে হবে।