চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ইসলামের নামে যারা ধ্বংসাত্বাক কাজে লিপ্ত তারা প্রকৃত মুসলিম নাঃ অধ্যক্ষ রফিকুল আহম্মদ ওসমানী

প্রকাশ: ২০১৮-১১-১৬ ০০:৩৬:৪৩ || আপডেট: ২০১৮-১১-১৬ ০০:৩৬:৪৩

প্রদীপ শীল, রাউজানঃ সুচিন্তা জঙ্গিবাদ বিরোধী সমাবেশে ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ রফিকুল আহমেদ ওসমানী বলেছেন, “ইসলামের নামে যারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয় তারা প্রকৃতি মুসলমান নয়”। ১৫ই নভেম্বর, বৃহস্পতিবার, চট্টগ্রাম রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ধারাবাহিক এ কার্যক্রম। জঙ্গিবাদ বিরোধী আলেম ওলামা শিক্ষার্থী সমাবেশে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এডভোকেট জিন্নাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়ক আবু হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে এডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। ছাত্রছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতানা বুকে ধারন করে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর জন্য আহবান জানান তিনি।

এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সহকারী কমিশনার(ভূমি) জনাব জোনায়েদ কবির সোহাগ, মূখ্য বক্তা রফিকুল আহমেদ ওসমানী অধ্যক্ষ রাউজান দারুল কামিল মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ প্যানেল মেয়র রাউজান পৌরসভা, স্থপতি আশিক ইমরান উপদেষ্টা সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, জনাব কেফায়াত উল্লাহ অফিসার ইনচার্জ রাউজান থানা, মৌলানা আব্দুল মান্নান সুপার মহিলা মাদ্রাসা, জনাব সাইদুল আলম সাকী উপাধ্যক্ষ সজলিয়া ফাজিল মাদ্রাসা, এবং সমাপনী বক্তব্য রাখেন ডাঃ হোসেন আহমেদ যুগ্ম সমন্বয়ক সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, এতে প্রশ্নত্তর পর্ব পরিচালনা করেন ছাত্র নেতা মোহাম্মদ আসিফ ও সুলতান মাহমুদ ফয়সাল সুচিন্তা স্টুডেন্ট এন্ড ইয়ূত উইংস এম.ই.এস কলেজ শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *