চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রাম ৮ অাসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়েছেন হাসান মাহমুদ চৌধুরী

প্রকাশ: ২০১৮-১১-১৬ ০০:২৬:৪৬ || আপডেট: ২০১৮-১১-১৬ ০০:২৬:৪৬

বোয়ালখালী প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ এ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও, বোয়ালখালী, বায়েজিদ, পাঁচলাইশ আংশিক) সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ী সংগঠনের নেতা, সমাজসেবক, কাশেম নুর ফাউন্ডেশন এর চেয়ারম্যান, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি, কে এন হার্বার কনসোর্টিয়াম এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান মাহমুদ চৌধুরী।

বর্তমানে তিনি ডাচ-বাংলা চেম্বার, জার্মান-বাংলাদেশ চেম্বার, মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বার, থাই-বাংলাদেশ চেম্বার, ল্যাটিন আমেরিকা-বাংলাদেশ চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অন্তত্য নিষ্ঠার সাথে এবং এফবিসিসিআই এর একজন স্বক্রিয় সদস্য। হাসান মাহমুদ চৌধুরীর মেধা, বিচক্ষণতা দিয়ে অবহেলিত চান্দগাঁও, বোয়ালখালী, বায়েজিদ, পাঁচলাইশ উন্নয়নের জন্য বিশেষ সুফল বয়ে আনতে পারবেন এবং একজন নিবেদিত প্রাণ সমাজসেবী হিসেবে সর্বত্র জনগণের কল্যাণে কাজ করে যাবেন বলে আশা করছেন চট্টগ্রাম ৮ আসনের সর্বস্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *