চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

টেকনাফে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশ: ২০১৮-১১-১৬ ১০:৫৪:৪৪ || আপডেট: ২০১৮-১১-১৬ ১০:৫৪:৪৪

কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে বেলাল আহমদ (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নুর আহমদের ছেলে।

নিহত বেলালের বিরুদ্ধে টেকনাফ থানায় তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার ভোরে স্থানীয়রা ওই এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে । পরে মৃতদেহটি শনাক্ত করা হয়। পুলিশের ধারণা, ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *