আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৬ ২২:০৩:১৮ || আপডেট: ২০১৮-১১-১৬ ২২:০৩:১৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে আজ শুক্রবার দুপুরে এক জশনে জুলুছ পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জুলুছ শেষে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা:) এ প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, সভাপতিত্ব করেন সমাজসেবী হাজি রফিকুর ইসলাম, উদ্বোধক ছিলেন কাউন্সিলর গোফরান রানা প্রধান বক্তা ছিলেন ইসলামী চিন্তাবিদ ও পৌরসভা গাউছিয়া কমিটির সভাপতি আবু তাহের মুজাহিদী। মাহফিল পরিচালনায় ছিলেন সংস্থার সহ সভাপতি রবিউল হোসেন, বক্তব্য রাখেন সমাজ সেবী মো: আলী আকবর, সাধারণ সম্পাদক মো: আরফাতুর রহমান, ফয়সাল ফারুক, কামরুল ইসলাম, ইফতেখার করিম সিরাজী, আশিকুর রহমান, ফরহাদুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাঝের ঘাটা হেলাল মোল্লা জামে মসজিদের খতিব মৌলানা আহমদ হোসাইন আল কাদেরী। এতে বিশ্ব নবীর শুভাগমনে স্বাগত জানিয়ে বলা হয় আল্লাহ রাব্বুল আলামীন তাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করে ছিলেন। পরে দেশ ও জাতির সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।