আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৬ ২২:০৮:০৯ || আপডেট: ২০১৮-১১-১৬ ২২:০৮:০৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার ধলঘাটের কৃতি সন্তান চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রফেসর শেখর দস্তিদার এর স্মরণ সভা সম্পন্ন হয়েছে। স্মরণ সভা উদযাপন পরিষদের আহবায়ক পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রবোধ রায় চন্দন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। বক্তব্য রাখেন ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক, মুক্তিযোদ্ধা পুলক দাশ, শফিকুল ইসলাম বাবুল, অধ্যক্ষ সজল কান্তি চৌধুরী, প্রয়াতের সহধর্মীনি অনুভা রায় দস্তিদার, মিসেস রিতা দাশগুপ্তা, মিসেস শিখা দস্তিদার, এডভোকেট প্রণব মজুমদার, সন্তোষ দাশগুপ্ত, চন্দন দস্তিদার, স্বপন মিত্র প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, অধ্যক্ষ শেখর দস্তিদার শিক্ষা ক্ষেত্রে যেমন অবদান রেখে এদেশে সুনাগরিক তৈরি করেছেন তেমনি মহান একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত অগ্রণী ভূমিকা পালন করেন। তার এ অবদান যুগে যুগে অবিস্মরণীয় হয়ে থাকবে।