আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৬ ০০:৪৬:৩১ || আপডেট: ২০১৮-১১-১৬ ০০:৪৬:৩১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া বনরেঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাদামতল এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গোল কাঠ সহ একটি ট্রাক আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় তারা এ অভিযান পরিচালনা করে বলে বন বিভাগ সূত্র জানায়।
জানা যায়, আজ দুপুর ২ টায় পটিয়া বনরেঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় প্রধান মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম এর নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাদামতল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে আরো ছিলেন ফরেস্টার মীর কাশেম, আমির খসরু, নুরুল ইসলাম, হেড ম্যান মহিউদ্দিন। এসময় তারা চট্টগ্রামে পাচারকালে লক্ষাধিক টাকার গোল কাঠ সহ ট্রাক নং-চট্টমেট্টো-ন-১১-৬৬৯০ ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এ সংক্রান্তে বন আইনে মামলা হয়েছে।