প্রকাশ: ২০১৮-১১-১৬ ০০:০৬:২৫ || আপডেট: ২০১৮-১১-১৬ ০০:০৬:২৫
এম মাঈন উদ্দিন,মিরসরাই:
কুড়িয়ে আনা মাছ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে দাদী ও নাতনির। অসুস্থ হয়েছে আরো ৭ জন। তারা সবাই একই পরিবারের সদস্য। নিহত দাদীর নাম ফজিলা খাতুন (৬০) ও তার নাতনি মরিয়ম (৩)। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে।
এদিকে, রাত ৮টার দিকে ৭ জনকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আছেন মরিয়মের বাবা শফিকুল ইসলাম (৩৫), মা বিলকিস (৩০), ভাই রাব্বি (১০) ও সাব্বির (৭) এবং বোন ঝর্ণা (৮) ও আতিয়া (২) এবং মরিয়মের মামা আমজাদ হোসেন (২৬)।