অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৬ ০০:২৯:৫৭ || আপডেট: ২০১৮-১১-১৬ ০০:২৯:৫৭
বোয়ালখালী প্রতিনিধিঃ বেঙ্গুরা কেবিকেঅার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবারের সমাপনী পরীক্ষার্থীদের ও শিক্ষিকা সেলিনা অাকতার চৌধুরীর বিদায় সংবর্ধনা উপলক্ষে এক সভা বিদ্যালয় মিলনায়তনে ১৫ নভেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- বেঙ্গুরা কেবিকেঅার বালিকা উচ্চ বিদ্যালেয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেন। প্রধান বক্তা ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী নিউজ ডট কমের সম্পাদক অাবুল ফজল বাবুল,চেয়ারম্যান স্মৃতি কেজি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান ছৈয়দ অাবদুল গনি,সারোয়াতলী ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অাবুল মোকারম, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারন সম্পাদক ডাঃ মিহির বরণ বড়ুয়া, বিদায়ী শিক্ষিকা মিসেস সেলিনা অাকতার চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমী বড়ুয়ার স্বাগত বক্তব্য ও শিক্ষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষিকা রুনফার বানু, শওকত অারা বেগম,শিল্পী গুহ, প্রিয়া দত্ত, অাফরোজা সুলতানা, নুরজাহান বেগম, বিদায়ী শিক্ষার্থী জোবাইদুল অালম হৃদয় প্রমুখ। সভায় অতিথিবৃন্দের বক্তব্যে- পরীক্ষার্থীদের প্রতি এ-প্লাস, গোল্ডেন এ-প্রাস পাওয়ার চেয়ে সর্বোচ্চ নম্বর পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য অাহবান জানান