চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে নবনিযুক্ত সহকারী কমিশনার(ভূমি)’র সাথে বৌদ্ধ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

প্রকাশ: ২০১৮-১১-১৬ ০০:৩৩:০১ || আপডেট: ২০১৮-১১-১৬ ০০:৩৩:০১

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে নব নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)’মোঃ একরামুল ছিদ্দিক এর সাথে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে মতবিনিময় করেছেন। ১৫ নভেম্বর দুপুরে অনুষ্টিত এ মতবিনিময় কালে উপস্থিত ছিলেন- পরিষদের সহ-সভাপতি ঝন্টু বড়ুয়া, সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্ম সম্পাদক অধীর বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল বড়ুয়া,সহ- অর্থ সম্পাদক রাহুল বড়ুয়া, ধর্মীয় সম্পাদক সজল তালুকদার, কাযকরী সদস্য শিক্ষক রয়েল বড়ুয়া, বোয়ালখালী উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ ইলা বড়ুয়া।

মতবিনিময় কালে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল ছিদ্দিক বলেন-বাঙ্গালীর পূর্ব ইতিহাস ঘাটলেই পাওয়া যায় বৌদ্ধ ঐতিহ্য ও ইতিহাস। এই ইতিহাস অনস্বীকার্য। এই ইতিহাস সমুন্নত রাখতে সকলকে চেষ্টা করতে হবে। এছাড়া তিনি বোয়ালখালীতে দায়িত্ব পালনকালে সকলের অান্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *