চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে অস্ত্রসহ তিন পলাতক সন্ত্রাসী  আটক

প্রকাশ: ২০১৮-১১-১৬ ২৩:১৯:৩২ || আপডেট: ২০১৮-১১-১৬ ২৩:১৯:৩২

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে অস্ত্রসহ ১১ মামলার আসামি পারভেজকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার সহযোগী মনজুর আলম (৩৫) ও বশির হোসেন (৩৩) নামে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। জানা যায়, পারভেজ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকার আবুল হোসেনের ছেলে। তার সহযোগীরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার নজীর আহম্মদের ছেলে মনজুর আলম ও চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার বন্দর কোটা এলাকার মৃত ইসমাইলের ছেলে বশির হোসেন। পুলিশ জানায়,  বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর অক্সিজেন এলাকার বঙ্গবন্ধু এভিনিউ  সড়কে অভিযান চালিয়ে এই তিন সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ  পারভেজেকে জিজ্ঞাসাবাদ করলে  । তার  দেওয়া তথ্যমতে পুলিশ ওই রাতেই রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকা থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। রাউজান থানার এস আই সাইমুল ইসলাম জানান, পারভেজের বিরুদ্ধে রাউজান ও হাটহাজারী থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র এবং নারী ও শিশু নির্যাতন আইনে ১১টি মামলা রয়েছে। রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *